শুরুর আগেই শেষ পিরলোর ইতালি অধ্যায়, ক্ষোভে পদত্যাগের মুখে মালদিনি

শুরুর আগেই শেষ পিরলোর ইতালি অধ্যায়, ক্ষোভে পদত্যাগের মুখে মালদিনি

ফন্ট সাইজ:

রাশিয়ান বেটিং কোম্পানির সঙ্গে বাণিজ্যিক চুক্তির জেরে ইতালির প্রধান কোচ হওয়ার দৌড় থেকে ছিটকে গেছেন আন্দ্রেয়া পিরলো। এই নাটকীয় ঘটনায় কেবল কিংবদন্তি পিরলোর কোচ হওয়ার স্বপ্নই ভাঙেনি, বরং ইতালিয়ান ফুটবল ফেডারেশনে (এফআইজিএস) তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক সংকট। জানা গেছে, এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি।

কার্লো আনচেলোত্তি এবং পেপ গার্দিওলা দায়িত্ব নিতে অস্বীকৃতি জানানোর পর, আজ্জুরিদের পুনর্গঠনের জন্য পিরলোই ছিলেন প্রধান পছন্দ। ৪৭ বছর বয়সী এই কিংবদন্তি মিডফিল্ডারের সঙ্গে ৪ বছরের চুক্তিও প্রায় চূড়ান্ত ছিল। তবে বাজি ধরার সংস্থা বা বেটিং কোম্পানি ‘ফনবেট’-এর সঙ্গে তার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডরের চুক্তি সামনে আসতেই বিপত্তি বাধে। দেশটির কঠোর জুয়া নীতি এবং রাষ্ট্রীয় পদের সঙ্গে এই স্বার্থের সংঘাতের কারণে শেষ মুহূর্তে চুক্তি বাতিল করেন ফেডারেশন সভাপতি জিওভান্নি মালাগোর।

ইনস্টাগ্রামে দেয়া এক বিবৃতিতে গভীর হতাশা প্রকাশ করে পিরলো বলেন, ‘প্রতিষ্ঠান ও ফেডারেশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এতদিন চুপ ছিলাম। তবে গতরাতে জানতে পেরেছি আমি আর কোচ পদের জন্য বিবেচনাধীন নেই। আমার এই বাণিজ্যিক চুক্তিটি সংযুক্ত আরব আমিরাতে কাজের অংশ হিসেবে হয়, যা কেবলই বাণিজ্যিক এবং ক্রীড়াসম্পর্কিত।’ তিনি আরও লেখেন, ‘এই সহযোগিতার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য খোঁজা মানে আমার ওপর এমন বিশ্বাস চাপিয়ে দেয়া যা আমার নয়। ইতালির প্রতি আমার ভালোবাসা কোনো চাকরির ওপর নির্ভরশীল নয়।’

এদিকে, পিরলোর এই আকস্মিক বাদ পড়া নিয়ে ফুঁসছেন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি। মাত্র দুই সপ্তাহ আগে দায়িত্ব নেয়ার সময় কোচ নির্বাচনে পূর্ণ স্বাধীনতার প্রতিশ্রুতি পান তিনি। সভাপতির এই একক সিদ্ধান্তকে নিজের স্বায়ত্তশাসনের ওপর সরাসরি হস্তক্ষেপ বলে মনে করছেন মালদিনি। পরিস্থিতি সামাল দিতে সোমবার এক জরুরি বৈঠকে বসার কথা থাকলেও, ইতালিয়ান গণমাধ্যমে জানিয়েছে মালদিনির পদত্যাগ করার জোর সম্ভাবনা রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন