১৯৪ আরোহী নিয়ে ভারতে বিমানের জরুরি অবতরণ

মাঝ আকাশে আতঙ্ক

১৯৪ আরোহী নিয়ে ভারতে বিমানের জরুরি অবতরণ

ফন্ট সাইজ:

১৯৪ জন আরোহী নিয়ে দুবাই থেকে মুম্বাইগামী ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমান সোমবার (২৭ জুলাই) গুজরাটের রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কার্গো হোল্ডে ধোঁয়া শনাক্ত হওয়ার পর বিমানটি জরুরি অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ইন্ডিগোর ৬ই ১৪৫২ ফ্লাইটটি দুবাই থেকে মুম্বাই যাওয়ার পথে কার্গো হোল্ডে ধোঁয়ার উপস্থিতি শনাক্ত করেন ক্রু সদস্যরা।

এরপর পাইলটরা দ্রুত রাজকোট বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করলে সেখানে ‘ফুল এমার্জেন্সি’ ঘোষণা করা হয়। পরিস্থিতি বিবেচনায় বিমানটি নিরাপদে রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
অবতরণের পর বিমানে থাকা ১৯৪ জন যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
রাজকোট বিমানবন্দরের পরিচালক দিগন্ত বরা বলেন, দুবাই থেকে মুম্বাইগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে কার্গো হোল্ড এলাকায় ধোঁয়া শনাক্ত হওয়ার পর সেটি রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সব যাত্রী নিরাপদে রয়েছেন।

ঘটনার পর বিমানটির কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।










কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন