ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন উম্মে মারুফা। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে উম্মে মারুফাকে এক বছরের জন্য বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতার প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। উম্মে মারুফা বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
