ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কাছে ২ নারীর মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কাছে ২ নারীর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের কাছ থেকে ২ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ

একজনের বয়স ৬০ বছর এবং আরেকজনের বয়স ৫৮ বছর। তবে তাদের পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, তারা ভবঘুরে।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃত দুই নারী ভবঘুরে প্রকৃতির। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা ও বার্ধক্যের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন