কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘গেট দ্য চ্যালেঞ্জ’ প্রতিযোগিতা শুরু

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘গেট দ্য চ্যালেঞ্জ’ প্রতিযোগিতা শুরু

ফন্ট সাইজ:

দেশের কনটেন্ট ক্রিয়েটরদের সৃজনশীলতা বিকাশ, নতুন প্রতিভা অন্বেষণ এবং ডিজিটাল কনটেন্ট তৈরিতে উৎসাহিত করতে ‘গেট দ্য চ্যালেঞ্জ’ শীর্ষক একটি প্রতিযোগিতার আয়োজন করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের টুকটুক এক্সপ্রেস রেস্তোরাঁয় এই কনটেন্ট প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের প্রাণ-আরএফএল গ্রুপের যেকোনো একটি পণ্য সৃজনশীল ও স্বাভাবিকভাবে উপস্থাপন করে ১০ থেকে ৬০ সেকেন্ডের একটি ভিডিও তৈরি করতে হবে।

ভিডিওটি নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল বা পেজে হ্যাশট্যাগ ব্যবহার করে প্রকাশ করার পর পোস্টের লিংক অফিসিয়াল ফেসবুক ইনবক্স অথবা নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে আইফোন ১৭ প্রো ম্যাক্স, ঢাকা-ব্যাংকক-ঢাকা ভ্রমণের টিকিট, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনারসহ নানা আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া নির্বাচিত প্রতিটি কনটেন্টের জন্য ১,০০০ টাকা ইনস্ট্যান্ট রিওয়ার্ড দেওয়া হবে। অংশগ্রহণকারীদের জন্য প্রতি মাসে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা আয়ের সুযোগ থাকছে বলে জানিয়েছেন আয়োজকেরা। পাশাপাশি নির্বাচিত ২৫ জন কনটেন্ট ক্রিয়েটর প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে এক বছরের জন্য কাজ করার সুযোগ পাবেন।

প্রাণ-আরএফএল ক্রিয়েটিভ এন্ড প্রডাকশনের হেড অব ডিপার্টমেন্ট মাসউদ যাকারিয়া সাবিন বলেন, বর্তমানে ডিজিটাল কনটেন্ট শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি তরুণদের জন্য সম্ভাবনাময় পেশা ও উদ্যোক্তা হওয়ার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। নতুন প্রজন্মের সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের জন্য জাতীয় পর্যায়ের একটি প্ল্যাটফর্ম তৈরি করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।তিনি আরও বলেন, ‘গেট দ্য চ্যালেঞ্জ’ প্রতিযোগিতার মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা নিজেদের প্রতিভা প্রদর্শনের পাশাপাশি জাতীয় পর্যায়ে পরিচিতি অর্জন এবং পেশাগতভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট নাট্যনির্মাতা জাকারিয়া সৌখিন, ইমরাউল রাফাত, রাফাত মজুমদার রিংকু, রায়হান জুয়েল, কনটেন্ট ক্রিয়েটর অতনুসহ বিভিন্ন অঙ্গনের অতিথিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন