টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান আর নেই

টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান আর নেই

ফন্ট সাইজ:

বাংলাদেশের টেলিভিশন অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিত্ব, নির্মাতা ও সম্প্রচার সংগঠক মোস্তাফিজুর রহমান আর নেই। রোববার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোস্তাফিজুর রহমান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্বর্ণালী সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ নির্মাতা ও প্রযোজক ছিলেন। তার প্রযোজনায় নির্মিত হয়েছে বাংলা টেলিভিশনের কালজয়ী বহু নাটক। এর মধ্যে সকাল সন্ধ্যা, এইসব দিনরাত্রি, এবং ‘শঙ্খনীল কারাগার দর্শকমহলে আজও সমানভাবে সমাদৃত। তার সৃজনশীলতা, দূরদর্শিতা এবং নির্মাণশৈলী দেশের টেলিভিশন নাটকের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) হিসেবেও দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে দেশের বেসরকারি টেলিভিশন শিল্পের বিকাশে অগ্রণী ভূমিকা রেখে বাংলাভিশন ও গাজী টিভি (জিটিভি) প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার হাত ধরেই আধুনিক সম্প্রচার ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হয়। গণমাধ্যমের অসংখ্য কর্মী, নির্মাতা ও উপস্থাপকের পেশাগত জীবনের শুরু হয়েছিল তার দিকনির্দেশনায়। তিনি শুধু একজন প্রশাসক বা প্রযোজকই ছিলেন না, ছিলেন একজন দক্ষ সংগঠক, অভিভাবক ও প্রজন্ম গড়ার কারিগর। নতুনদের সুযোগ করে দেওয়া এবং প্রতিভা বিকাশে তিনি সবসময় আন্তরিক ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন