নোরা ফাতেহি এখন পাকাপাকি জায়গা তৈরি করেছেন বলিউডে। তবে এই জায়গায় আসার আগে তাকে বিস্তর লড়াই করতে হয়েছে। প্রথম ছবি ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’এর শুটিং চলাকালীন এক সহ-অভিনেতার সঙ্গে বড়সড় ঝামেলা হয়েছিল তার। সেই কথা কপিল শর্মার অনুষ্ঠানে বসে নিজেই জানান নোরা। ঘটনাটি ঘটে ২০১৪ সালে।
বাংলাদেশের জঙ্গলে ছবির শুটিং চলছিল তখন। নোরার দাবি, ওই সহ-অভিনেতা তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। তাই তিনি প্রথমে তাকে চড় মারেন। এর পর সেই অভিনেতাও নোরাকে চড় মারেন এবং রাগের মাথায় তার চুল টেনে ধরেন। নোরা বলেন, আমরা বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে শুটিং করছিলাম।
সেখানে এক সহ-অভিনেতা খুবই অসভ্য ব্যবহার করছিল। তাই আমি ওকে চড় মেরেছিলাম। পরিস্থিতি বেশ জটিল রূপ নিয়েছিল বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, আমি আরও এক বার ওকে চড় মারি। তার পর ও আমার চুল টানে। আমিও ওর চুল টেনে ধরি। তার পর বড় ঝগড়া বেধে যায়।
শেষপর্যন্ত পরিচালক এসে আমাদের থামান। ছবির গল্পে দেখা যায়, একটি দল এমন এক সাদা বাঘিনির মুখোমুখি হয়, যে নিজের শাবককে খুঁজে পেতে মরিয়া। সেই বাঘিনিকে ফাঁকি দিয়ে নিজেদের অভিযান সফল করার চেষ্টা করে দলটি। ছবিতে অভিনয় করেছিলেন অভিনব শুক্ল, হিমর্শা বেঙ্কটসামী, অচিন্ত কৌর, সুব্রত দত্ত, নোরা ফাতেহি।
