ইরানি মাইনের শিকার তেলবাহী ট্যাংকার

হরমুজে ভয়াবহ বিস্ফোরণ

ইরানি মাইনের শিকার তেলবাহী ট্যাংকার

ফন্ট সাইজ:

দুই দিনের সাময়িক সামরিক বিরতির পর হরমুজ প্রণালিতে আবারও তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। পারস্য উপসাগরের এই কৌশলগত সমুদ্রপথে যাত্রা শুরু করা একটি তেলবাহী ট্যাংকার সমুদ্র মাইনের আঘাতে মারাত্মক বিস্ফোরণের শিকার হয়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা। ইরানি কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজটি তেহরানের নির্ধারিত ও অনুমোদিত নৌপথ মেনে চলাচলের চেষ্টা করছিল না। ফলে এটি সমুদ্র মাইনের ওপর আঘাত হানলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে জাহাজের পরিচয়, ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট বিবরণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এই দুর্ঘটনার পরপরই ইরানি কর্তৃপক্ষ কঠোর সতর্কবার্তা জারি করে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করতে ইচ্ছুক যেকোনো জাহাজকে অবশ্যই তেহরানের সাথে পূর্ণ সমন্বয়ের পর নির্দিষ্ট চ্যানেল ব্যবহার করতে হবে। তা না করলে কোনো জাহাজের নিরাপত্তার দায়িত্ব বা গ্যারান্টি ইরান নিতে পারবে না। ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন বিগত দুই দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক হামলা-পাল্টা হামলা বন্ধ ছিল। গত ৪৮ ঘণ্টায় মার্কিন বাহিনীর তরফ থেকে ইরানে কোনো বিমান হামলা চালানো হয়নি এবং ইরানের দিক থেকেও কোনো পাল্টা হামলা করা হয়নি। এই দুই দিনের শান্ত পরিবেশকে অনেকেই সম্ভাব্য কূটনৈতিক আলোচনার আভাস বলে মনে করছিলেন। তবে হরমুজ প্রণালিতে এই মাইন বিস্ফোরণ ও ইরানের কঠোর অবস্থান পুরো অঞ্চলে ফের সামরিক উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন