দ্বিতীয় দিনের মতো হামলা চালানো বন্ধ রেখেছে ইরান-যুক্তরাষ্ট্র। উভয় দেশ বর্তমানে কূটনৈতিক সমাধানে জোর দিচ্ছে। ওমান, কাতার, পাকিস্তান সহ আরো কিছু দেশের মধ্যস্থতায় দেশদুটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে। ওমানের প্রতিনিধিরা ইরানে অবস্থান করছে আলোচনার জন্য। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ইরান ও ওমান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের রূপরেখা নিয়ে বৈঠক করছে। হরমুজ প্রণালি ভবিষ্যতে কিভাবে পরিচালনা করা হবে তা নিয়ে ঐক্যমতে পৌঁছানোর জোর প্রচেষ্ঠা চলছে।
তবে ইরান হরমুজে ফি আদায়ের বিষয়ে অনড় রয়েছে। তারা হরমুজ প্রণালিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। ইরান তাদের প্রস্তাবিত করিডোর দিয়ে জাহাজগুলো চলাচলের বিষয়টি নিশ্চিত না হওয়া অব্দি কোন শর্ত মানবে না বলে জানিয়েছে। ওমান টোল আদায় না করে একটি আঞ্চলিক সংঘ গঠন করে হরমুজ প্রণালি পরিচালনার প্রস্তাব দিয়েছে। এতে নারাজ ইরান। তারা সার্ভিস ফি আদায় করেই হরমুজ প্রণালি পরিচালনা করবে বলে জানিয়েছে।
