ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

ফন্ট সাইজ:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে; এদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৩ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ২৫ জন নারী। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৮ জনে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন