লক্ষ্মীপুর জেলা সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবার মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক এক কোটি এক লাখ টাকার অনুমোদনকৃত চেক বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলা সম্মেলন কক্ষে বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত হয়। এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা,চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম, মোটরযান পরিদর্শক প্রণব চন্দ্র নাগ, বিআরটিএ লক্ষ্মীপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বিআরটিএ লক্ষ্মীপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, সম্প্রতি লক্ষ্মীপুর জেলা সড়ক দূর্ঘটনায় নিহত ১৮ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৯০ লাখ এবং আহত ১১ জনের মাঝে ১ লাখ করে ১১ লাখ সহ সর্বমোট এককোটি এক লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় যে কেউ নিহত বা আহত হলে বিআরটিএ জেলা কার্যালয়ে ১ মাসের মধ্যে আবেদন করতে হবে। পরে কমিটি কর্তৃক যাচাই বাচাই শেষে তালিকা ট্রাষ্টি বোর্ডে প্রেরণ করার পর আবেদন গৃহিত হলে নিহত পরিবার ৫ লাখ এবং আহতরা ১ বা তার বেশি অনুদান প্রধান করা হয়।
