জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে সস্ত্রীক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন সাংবাদিক আশরাফ কায়সার।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ট্রাউব্যুনালে আসেন তারা।
১৯৭১ সাল থেকে সংঘটিত আওয়ামী লীগের বিভিন্ন ইতিহাস, ১৯৭৩ সালে রক্ষীবাহিনী ও লালবাহিনীর মাধ্যমে গুলি করে মানুষ হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, শুধু চারটি পত্রিকা বাদে অন্যগুলো বন্ধ করে দেয়ার মাধ্যম বাকশাল কায়েম, বাংলাদেশে ভারতের আধিপত্য এবং সম্প্রতি জুলাই হত্যাকাণ্ডসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সাক্ষ্য দিচ্ছেন সাংবাদিক আশরাফ কায়সার।
