বান্দরবানে নৌকা ডুবে নিখোঁজের দু’দিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানে নৌকা ডুবে নিখোঁজের দু’দিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকা ডুবে নিখোঁজের দু’দিন পর মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়া (২৪) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে রাজা পাথর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাহিয়া ময়মনসিংহের মাসকান্দা এলাকার মো. হেলাল উদ্দীনের ছেলে।

৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনে বলেন, ‘মরদেহটি রাজা পাথর এলাকায় ভেসে উঠলে স্থানীয়রা খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ক্যাম্পে রাখা হয়েছে। পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।’

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে ১৩ জনের একটি পর্যটক দল আলীকদম হয়ে মোটরসাইকেল যোগে ডিম পাহাড় হয়ে তিন্দুতে পৌঁছান। সেখান থেকে লাংলোক ঝরনার উদ্দেশে রওনা দিলে রাজা পাথর এলাকায় নৌকা ডুবে যায়। এতে নৌকায় থাকা ৬ জনের প্রাণ বাঁচলেও এক পর্যটক নিখোঁজ হন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন