নড়াইলে মডার্ন সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন নড়াইল জেলা শাখা ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে শনিবার সকালে এ ক্লিনিকটি সিলগালাসহ সকল কার্যক্রম স্থগিত করা হয়। এর আগে এই ক্লিনিকের বিরুদ্ধে সোহানা (১৯) নামে এক সিজারিয়ান রোগীকে ভুল চিকিৎসা দেয়ার অভিযোগ ওঠে।
ইতিমধ্যে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিলগালা করার সময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম সাজ্জাদ রহমান, জেলা স্বাস্থ্য বিভাগ হতে সিভিল সার্জনের পক্ষে ডা. ইসমাইল হোসেন বাপ্পী, মডার্ন সার্জিক্যাল ক্লিনিকের মালিক মাহফুজসহ অনেকে উপস্থিত ছিলেন।
