নদীতে ডুবে তাবলীগ জামাতের মুসল্লির মৃত্যু

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জে গোসল করতে গিয়ে নদীতে ডুবে ফয়সাল (২২) নামে তাবলীগ জামাতের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের নীলগঞ্জ বাজার সংলগ্ন নরসুন্দা নদীতে পানিতে ডুবে মৃত্যুর এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ডুবাইল গ্রামের মো. হেলাল মিয়ার ছেলে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফয়সাল কয়েকজন মুসল্লির সঙ্গে নীলগঞ্জ বাজার জামে মসজিদে তাবলীগ জামাতে গিয়েছিলেন।

তাবলীগ জামাতের তিন সাথীকে নিয়ে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাজারের নদীর ঘাটে তিনি গোসল করতে যান। একপর্যায়ে ফয়সাল পানিতে তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বিকাল পৌনে ৪টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি জায়গা থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন