Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28

Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28
সাকিবের সঙ্গী হৃদয় - MZamin

সাকিবের সঙ্গী হৃদয়

ফন্ট সাইজ:

লঙ্কা প্রিমিয়ার লীগে (এলপিএল) খেলার জন্য অনাপত্তিপত্র পেয়েছেন তাওহিদ হৃদয়। জাফনা কিংসের জার্সি গায়ে চাপাবেন তিনি। এ দলে খেলছেন সাকিব আল হাসান। ফলে চলতি আসরে একই দলে দেখা যাবে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটারকে। প্লেয়ার ড্রাফটে অবিক্রীত থেকে গিয়েছিলেন হৃদয়। তবে টুর্নামেন্ট মাঝপথে গড়ানোর পর তার সঙ্গে চুক্তি করে জাফনা কিংস। কার পরিবর্তে তাকে দলে টানা হয়েছে, তা অবশ্য এখনো খোলাসা করেনি ফ্র্যাঞ্চাইজিটি। নতুন দায়িত্ব সামলাতে দ্রুতই শ্রীলঙ্কার বিমান ধরবেন ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস।

জিম্বাবুয়ে সফর শেষে জাফনা কিংসের হয়ে খেলার কথা ছিল তাসকিন আহমেদের। কিন্তু অস্ট্রেলিয়া সফরে দুই টেস্টের সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দিতে নিজেকে সরিয়ে নিয়েছেন এই পেসার। হৃদয়কে দলে ভেড়ানোর ঠিক আগে মালিকানা বদল হয়েছে জাফনা কিংসের। দুর্নীতির অভিযোগ ওঠায় ভারতীয় প্রতিষ্ঠানকে সরিয়ে দলটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

এলপিএলে এটি হৃদয়ের তৃতীয় অভিযান। জাফনা কিংসের জার্সিতে দ্বিতীয়বার। ২০২৩ সালে প্রথমবার এই দলের হয়ে খেলতে নেমে ছয় ম্যাচে এক ফিফটিসহ ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে ১৫৫ রান করেছিলেন তিনি। তবে পরের বছর ডাম্বুলা সিক্সার্সের জার্সিতে একেবারেই মলিন ছিলেন। তিন ম্যাচে দুই ইনিংসে মাত্র ১ রান আসে তার ব্যাট থেকে। চলতি এলপিএলে বিভিন্ন দলের হয়ে মাঠ মাতাচ্ছেন বাংলাদেশের আরও তিন ক্রিকেটার। গল গ্যালান্টসের জার্সিতে মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান সোহান। এই দলে খেলার কথা থাকলেও চোটের কারণে ছিটকে যান লিটন দাস, তার জায়গায় সুযোগ পান সোহান। এ ছাড়া, কলম্বো ক্যাপসের হয়ে খেলছেন হাসান মাহমুদ।