কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার সীমান্ত দিয়ে ৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে চেষ্টা ব্যর্থ হয়।
শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা ৮জনকে নদীপথে সাঁতার কাটিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুইজন পুরুষ, চারজন নারী ও দুইজন ট্রান্সজেন্ডার ছিলেন।

বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে বিজিবির কঠোর অবস্থানের মুখে ওই আটজন নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। ফলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন