পুরান ঢাকার নারিন্দার মৈশুন্ডিতে বৃহস্পতিবার দিবাগত রাতে একটি বাসায় এসি বিস্ফোরণের পর আগুন লেগে মা, বাবা ও ছেলে দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- মুক্তার বেপারী, তাঁর স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সেলিম বেপারী। তাদের বাড়ি মৈশুন্ডিতে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
অনলাইন ডেস্ক
অনলাইন
৩ মাস আগে
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬, ৯ঃ২০ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
