ছাত্রদল একদিনে তৈরি হয়নি ১৭ বছরে অনেক ত্যাগ স্বীকার করেছে: ডিএনসিসি প্রশাসক

ছাত্রদল একদিনে তৈরি হয়নি ১৭ বছরে অনেক ত্যাগ স্বীকার করেছে: ডিএনসিসি প্রশাসক

ফন্ট সাইজ:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, আজকের ছাত্রদল একদিনে তৈরি হয়নি; দীর্ঘ ১৭ বছরে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিগত সরকারের নির্যাতনের কারণে বহু ছাত্রদল নেতা মৃত্যুবরণ করেছেন। তাদের অবদান আমাদের স্মরণ করতে হবে। আজ বুধবার মহাখালীতে ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, দীর্ঘ ১৭ বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ও আত্মত্যাগের বিনিময়ে আজকের ছাত্রদল প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। বিগত সরকারের আমলে হাজার হাজার নেতাকর্মী আন্দোলন-সংগ্রামে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে নিহত, আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। তাদেরও আমরা স্মরণ করব।
এ সময় কলেজের অধ্যক্ষ, কলেজ ছাত্রদলের সভাপতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন