খুরশীদ আলমকে নিয়ে শাইখ সিরাজের প্রামাণ্য চিত্র

খুরশীদ আলমকে নিয়ে শাইখ সিরাজের প্রামাণ্য চিত্র

ফন্ট সাইজ:

সদা হাস্যোজ্জ্বল প্রাণচঞ্চল সংগীতশিল্পী মো. খুরশীদ আলম। অসংখ্য কালজয়ী ও জনপ্রিয় গান নিজের দীর্ঘ সংগীত ক্যারিয়ারে উপহার দিয়েছেন তিনি শ্রোতাদের। এখনো গান গাইতে তার কোনো বাদ্যযন্ত্র লাগে না।

মুখে মুখে সবসময় তার গান থাকে। দেশের বরেণ্য এই সংগীতশিল্পীর জীবন, সংগীতচর্চা ও শিল্পীসত্তাকে তুলে ধরে একটি প্রামাণ্য চিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। ‘হৃদয়ে কী সুর বাজে’ শিরোনামের এই প্রামাণ্য চিত্রটি খুরশীদ আলমের দীর্ঘ সংগীতজীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়, স্মৃতি, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে। প্রামাণ্য চিত্রটিতে খুরশীদ আলমের সংগীতজীবনের বিভিন্ন দিকের পাশাপাশি তার ব্যক্তিজীবনের নানা অজানা গল্প, স্মৃতিচারণ এবং বাংলাদেশের সংগীতাঙ্গনে তার অসামান্য অবদান উঠে এসেছে।

দেশের সংগীতপ্রেমী দর্শকদের জন্য প্রামাণ্য চিত্রটি হবে একজন বরেণ্য শিল্পীকে নতুনভাবে জানার ও তার বর্ণাঢ্য জীবন-সংগীতের পথচলা উপভোগ করার একটি বিশেষ আয়োজন। আগামী ১লা আগস্ট খুরশীদ আলম ৮১ বছরে পা রাখবেন। তার এই জন্মদিন উপলক্ষে সেদিন বিকাল ৫টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে প্রামাণ্য চিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন