ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন পূর্ণিমা

ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন পূর্ণিমা

ফন্ট সাইজ:

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। যেকোনো পোস্ট, ছবি কিংবা ভিডিও দারুণভাবে লুফে নেন তার ভক্ত-দর্শকরা। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং বান্ধবীকে নিয়ে তৈরি হওয়া গুজব নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। ফাঁস করেছেন নেটদুনিয়ায় ঝড় তোলা সেই ঘটনার পেছনের আসল গল্প। মূল ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্ণিমার শেয়ার করা এক ভিন্নধর্মী আবেগঘন ভিডিওকে কেন্দ্র করে।

ভিডিওটিতে কয়েকজন নারীর সঙ্গে অত্যন্ত সাবলীল ও আনন্দঘন মুহূর্তে ক্যামেরাবন্দি হতে দেখা যায় এ তারকাকে। পোস্টের ক্যাপশনে পূর্ণিমা লিখেছিলেন, এই সেই আমার বান্ধবীরা। তবে এই ভাইরাল রহস্যের মোড়ক উন্মোচন করে এক সাক্ষাৎকারে পূর্ণিমা বলেন, আমি পরে আরেকটা ভিডিও দিয়েছি আমার বান্ধবীর সঙ্গে, ফটোশুট করেছি। তবে তারা আমার বান্ধবী, আমি কোথাও বলিনি। সেটা বানিয়েছিলেন আপনারা।

পূর্ণিমা যোগ করে বলেন, আমি একটা রিসোর্টে যাই, সেখানে উনারা খুবই মজার রান্না করেন। আমি খেতে পছন্দ করি, আমি কিচেনে যাই, উনারা কী কী রান্না করেন দেখতে। শেষে বলেন, তারা বসে থাকে যে আমি কখন আসবো, আমি রান্নাটা দেখবো। ওই সময় তাদের সঙ্গে খুব আনন্দের সঙ্গে আমি ক্যামেরাবন্দি হই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন