ভারত সরকারের কাছে যেসব নিশ্চয়তা চাইলেন সোনম ওয়াংচুক

‘আমি বাঁচতে চাই’

ভারত সরকারের কাছে যেসব নিশ্চয়তা চাইলেন সোনম ওয়াংচুক

ফন্ট সাইজ:

শিক্ষা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী ও তরুণদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক বা প্রতিশোধমূলক আইনি ব্যবস্থা নেয়া হবে না- ভারত সরকারের কাছে এমন স্পষ্ট নিশ্চয়তা চেয়েছেন দেশটির সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক।
বুধবার (২২ জুলাই) ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের কাছে পাঠানো এক চিঠিতে ওয়াংচুক জানান, সরকার এ ধরনের নিশ্চয়তা দিলে তবেই তিনি তার অনির্দিষ্টকালের অনশন প্রত্যাহার করবেন।

চিঠিতে তিনি লিখেন, সরকার যদি এমন নিশ্চয়তা দেয়, তাহলে আমি বিশ্বাস করব যে তারা শুধু আমার আবেদনই নয়, লাখো ভারতীয় তরুণের আকাঙ্ক্ষাও শুনেছে। সে ক্ষেত্রে আমি অনশন ভাঙব। কিন্তু এমন আশ্বাস না পেলে আমাকে অনির্দিষ্টকাল অনশন চালিয়ে যেতে হবে।

তিনি আরও আশা প্রকাশ করেন যে, আন্দোলন দমনে ভবিষ্যতে অতিরিক্ত পুলিশি শক্তি প্রয়োগ করা হবে না।
এদিন ওয়াংচুক জানান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৬৫ জন সংসদ সদস্য তাকে চিঠি লিখে অনশন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ সরাসরি দেখা করেছেন, আবার অনেকে পরে সাক্ষাৎ করবেন বলেও জানিয়েছেন।

তিনি বলেন, তারা সবাই আমাকে অনশন শেষ করতে বলেছেন। তারা মনে করিয়ে দিয়েছেন, দেশের জন্য আমার এখনও অনেক কাজ বাকি। আমিও তাদের সঙ্গে একমত। আমি বাঁচতে চাই। আমি আমার শিক্ষার্থীদের কাছে ফিরতে চাই, শিক্ষাক্ষেত্রে ফিরে যেতে চাই এবং যে কাজ আমার জীবনের পরিচয়, তা আবার শুরু করতে চাই।”
তবে তিনি স্পষ্ট করে বলেন, যে তরুণদের জন্য এই আন্দোলনের সূচনা, তাদের স্বার্থ বিসর্জন দিয়ে আমি তা করতে পারি না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন