গাজীপুরে একটি মৎস্য খামার থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে জেলার কালিয়াকৈর উপজেলার আটাবহ এলাকার পারভেজ হোসেনের মৎস্য খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার সকালে স্থানীয়রা খামারে মরদেহটি ভাসতে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক ৬৫ বয়সী বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২১ জুলাই (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
