কলকাতায় ব্যস্ত চঞ্চল

কলকাতায় ব্যস্ত চঞ্চল

ফন্ট সাইজ:

মঞ্চ নাটক দিয়ে অভিনয় শুরু করা চঞ্চল চৌধুরী এখন দুই বাংলায় সমানভাবে জনপ্রিয়। ঢাকাই সিনেমা এবং ওটিটি প্ল্যাটফরমে নিয়মিত অভিনয়ের পাশাপাশি টালিউডে একের পর এক কাজ করছেন তিনি। চলতি বছরের শুরুর দিকে শেষ করেছেন ব্রাত্য বসু পরিচালিত সাহিত্যনির্ভর গল্পের সিনেমা ‘শেকড়’ এবং সুমন মুখোপাধ্যায়ের দেশভাগের গল্পে ‘আজাদি’ সিনেমার শুটিং। ‘শেকড়’ সিনেমাটি চলতি বছর মুক্তির কথা রয়েছে।

‘আজাদি’ আগামী বছর মুক্তির পরিকল্পনা আছে। এদিকে, সম্প্রতি প্রতীম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’র প্রিক্যুয়েলভিত্তিক সিরিজে শুটিং শুরু করেছেন এই অভিনেতা। ২০২৪ সালে মুক্তি পাওয়া মনস্তাত্ত্বিক থ্রিলার ‘চালচিত্র’র প্রিক্যুয়েলে দেখা যাবে তাকে। ব্রাত্য বসু অভিনীত ‘ভুবন’ চরিত্রটির তরুণ বয়সের ভূমিকায় দেখা যাবে চঞ্চলকে। গল্পে তুলে ধরা হবেÑ কীভাবে এক সাধারণ মানুষ ধীরে ধীরে ভয়ঙ্কর সিরিয়াল কিলারে পরিণত হয়। চরিত্রটির অপরাধ প্রবণতার পেছনের মনস্তাত্ত্বিক টানাপড়েন এবং অতীতের ঘটনাগুলোই হবে সিরিজের মূল উপজীব্য। চঞ্চল বলেন, ছবিটির গল্প নিয়ে বিস্তারিত বলা যাবে না। এটার জন্য দর্শককে অপেক্ষা করতে হবে। আমি অভিনয় করছি, এটা চূড়ান্ত। দর্শক যখন কাজটা দেখবে, তখনই গল্প আর চরিত্রটা দেখুক।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন