লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের অধীনে পরিচালিত লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের ২০২৬-২৭ সেশনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লায়ন মো. আবুল হাসান। সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন লায়ন ইঞ্জি. মো. আশফাক হোসেন আকন্দ। ট্রেজারার নির্বাচিত হয়েছেন লায়ন ইঞ্জি. আরিফুর রহমান সোহেল।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ক্লাবের মাসিক সভায় বিদায়ী পরিচালনা কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। এর আগে ক্লাব সদস্যদের নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।  
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারপারসন ক্লাব ও ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন লায়ন মো. নজরুল ইসলাম। তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খল প্রশাসনের মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা হবে। 
নবগঠিত পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন— ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন শেখ কামাল পাটোয়ারী, যুগ্ম সম্পাদক লায়ন এনামুল হক মাসুম, সার্ভিস চেয়ারপারসন লায়ন মোহাম্মদ শফিকুল্লাহ, মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন সাইফুল ইসলাম সুমন, এল.সি.আই.এফ. চেয়ারপারসন লায়ন মিল্লাত হোসেন মিল্টন এবং পরিচালক লায়ন মো. বাহাউদ্দিন ও লায়ন উজ্জ্বল কুমার হাওলাদার।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা নবগঠিত পরিচালনা কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন