জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের মুখপাত্র তানজীর আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল জলসিঁড়ির ওই বাড়িতে অভিযান চালায়। বাড়িতে থাকা মালামালের জব্দ তালিকা করা হচ্ছে।

২০২৪ সালের ১৬ আগস্ট গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গত ৭ জানুয়ারি জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তখন থেকে কারাগারে রয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন