হরমুজে ২ তেলবাহী ট্যাংকার অচল করলো ইরান

হরমুজে ২ তেলবাহী ট্যাংকার অচল করলো ইরান

ফন্ট সাইজ:

ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি পার হতে গিয়ে আক্রমণের মুখে পড়েছে ২ টি তেলবাহী ট্যাংকার। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও জ্বালানি পরিবাহিত হওয়ার এই পথ এখন পুরোপুরি সংঘাত অঞ্চলে পরিণত হয়েছে। ইরানের সবকটি গুরুত্বপূর্ণ বন্দরে নৌঅবরোধ জারি করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান ঘোষণা দিয়েছে, তেহরানের আগাম অনুমতি বা নিয়ম না মেনে এই প্রণালি দিয়ে মার্কিন সহায়তায় কোনো বাণিজ্যিক জাহাজ পার হতে দেয়া হবে না।

এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন সামরিক সহায়তায় তাদের আদেশ অমান্য করে চারটি বাণিজ্যিক জাহাজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলে তাদের সতর্ক করা হয়। এর মধ্যে দুটি জাহাজ পিছু হটলেও বাকি দুটি জাহাজ চলাচল না থামালে ইরানের আক্রমণের মুখে পড়ে। এতে জাহাজ দুটিতে আগুন ধরে যায়। আক্রান্ত ট্যাংকার দুটি বিকল হয়েছে বলে দাবি করেছে ইরান। ওমান উপকূলের কাছে একটি জাহাজে আগুন লাগার খবর যুক্তরাজ্য সামুদ্রিক বাণিজ্য সংস্থাও (ইউকেএমটিও) নিশ্চিত করেছে।

Zakiul Islam

১৬ ঘন্টা আগে

ট্রাম্প , নেতানিয়াহু বিশ্ব শান্তির অভিশাপ ।

মন্তব্য করুন