চ‍্যাম্পিয়ন স্পেন, টাইম স্কোয়ার যেন একখণ্ড মাদ্রিদ

চ‍্যাম্পিয়ন স্পেন, টাইম স্কোয়ার যেন একখণ্ড মাদ্রিদ

ফন্ট সাইজ:

ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের মুকুট আবারও স্পেনের মাথায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফাইনালে আর্জেন্টিনাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের খেতাব অর্জন করল ‘লা রোজা’রা।

রোববার ঐতিহাসিক জয়ের পরপরই নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র টাইম স্কয়ারে নেমে এসেছিল স্প্যানিশ সমর্থকদের ঢল। আনন্দ আর উচ্ছ্বাসে মুহূর্তের মধ্যেই যেন স্পেনের মাদ্রিদ কিংবা বার্সেলোনার রূপ নিল ম্যানহাটনের এই ব্যস্ততম মোড়।

ম্যাচ শেষ হওয়ার বাঁশি বাজার সাথে সাথেই টাইম স্কয়ারের হাজারো সমর্থক উল্লাসে ফেটে পড়েন। কারো পরনে ছিল স্পেনের জার্সি, কারও হাতে প্রিয় দলের পতাকা; পুরো এলাকা মুহূর্তের মধ্যে লালে-হলুদে রঙিন হয়ে ওঠে।

সমর্থকদের ভিড়ে দেখা গেল এক অন্যরকম আবেগ। তরুণ থেকে বৃদ্ধ সবাই মিলে গাইছিলেন স্প্যানিশ জয়গান। দূর প্রবাসে থেকেও নিজ দেশের এই অসামান্য জয়ের আনন্দ ভাগ করে নিতে অনেকেই জড়ো হয়েছিলেন এখানে।

উৎসবের মাঝে কথা হলো বার্সেলোনা থেকে আসা প্রবাসে দীর্ঘস্থায়ী স্প্যানিশ সমর্থক মারিয়া গঞ্জালেসের সাথে। আবেগে কাঁপতে কাঁপতে তিনি জানান, গতবার যখন আমরা প্রথমবার শিরোপা জিতি, তখন বাড়িতে একা কাঁদছিলাম। আজ টাইম স্কোয়ারে হাজারো মানুষের সাথে এই জয় উদযাপন করছি এটা জীবনের সেরা মুহূর্ত। যেন মনে হচ্ছে মাদ্রিদের কোনো এক রাজপথে দাঁড়িয়ে আছি।

তরুণ সমর্থক টিনা ফার্নিদেজ জানান পুরো ম্যাচ জুড়ে লাল-হলুদ পতাকা গায়ে জড়িয়ে রেখেছি, ভয় ছিলো কারণ আর্জেন্টিনা খুব শক্তিশালী দল, কিন্তু শেষ পর্যন্ত স্পেন অদম্য ইচ্ছাশক্তিই জয়ের হাসি হাসাল। এই জয় কেবল মাঠের ১১ জনের নয়, এটা পুরো স্পেনীয় জাতির জন্য গর্বের।

নিউ ইয়র্ক সিটি অফিসে কর্মরত গোমেজ আলবার্তো জানান স্পেন অত্যন্ত শক্তিশালী দল যা আজ প্রমাণ করেছে। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে তার মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে।

স্থানীয় পুলিশ প্রশাসনকে বেশ বেগ পেতে হয় সমর্থকদের এই বাঁধভাঙা আনন্দ সামলাতে। তবে সব উত্তেজনা ছাপিয়ে টাইম স্কয়ারে এখন কেবলই স্পেনের জয়ধ্বনি। যা চলছে রাতভর।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন