রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। গতকাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় বারগুলো উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউজ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের সিএক্স ফ্লাইটে আনা ফলের চালানের আড়ালে এই স্বর্ণ চোরাচালানের চেষ্টা করা হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমসের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান। সংশ্লিষ্টরা বলেন, স্বর্ণ চালান হতে পারে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অভিযান চালায় ডিজিএফআই ও ঢাকা কাস্টমস হাউজ।
পরে ফলের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বার উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ফুড লিংক এবং এর এয়ারওয়ে বিল নম্বর- ১৬০১২৭৪০০৯২। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এ ছাড়া স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্র সম্পর্কে তদন্ত চলছে।

BAD MOUTH
১৬ ঘন্টা আগেজুলাই চেতনার ইসলামী বাংলা জ্ঞান জিন্দাবাদ।
ক্যারেট = KARAT - সোনার বিশুদ্ধতা পরিমাপের একটি একক।
ক্রেট = CRATE -- কাঠের বাক্স