বিশ্বকাপ শেষেই সিদ্ধান্ত জানাবেন পচেত্তিনো, ভবিষ্যৎ নিয়ে জল্পনা

বিশ্বকাপ শেষেই সিদ্ধান্ত জানাবেন পচেত্তিনো, ভবিষ্যৎ নিয়ে জল্পনা

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ফুটবল দলের দায়িত্বে থাকা আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনোর ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিজেদের মাটিতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে নিয়োগ পাওয়া পচেত্তিনোর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই। গ্রুপ ডি-তে শীর্ষে থেকে এবং ২৪ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নিয়ে প্রশংসিত হন পচেত্তিনো।

তবে শেষ ষোলোয় বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নেয়ার পরই তার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন সমালোচকরা। জানা গেছে, টুর্নামেন্ট শুরুর আগেই পচেত্তিনোকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন। আর তার ভবিষ্যৎ নিয়ে এখনও আশাবাদী তারা। তবে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেবেন না বলে অনড় অবস্থানে আছেন এই কোচ। স্প্যানিশ গণমাধ্যম কোপকে পচেত্তিনো বলেন, ‘তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং বিশ্লেষণ করছেন। থেকে যাওয়ার প্রস্তাব পেয়েছি। আগামী সপ্তাহেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।’

চেলসি, টটেনহাম হটস্পার ও পিএসজির মতো বড় ও লাভজনক ক্লাব সামলে আসা পচেত্তিনো জাতীয় দলের দায়িত্ব নিতে গিয়ে বড় অঙ্কের বেতন ছাড় দিয়েছেন। যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনে তার বার্ষিক বেতন প্রায় ৬০ লাখ ডলার। যেখানে চেলসিতে ২০২৩-২৪ মৌসুমে তিনি পেয়েছিলেন প্রায় ১ কোটি ৩০-৪০ লাখ ডলার। তাই ক্লাব ফুটবলে ফেরার এবং সেই অনুযায়ী বেতন পাওয়ার আগ্রহও থাকতে পারে তার মধ্যে। একাধিক ক্লাবের সংক্ষিপ্ত তালিকায় নাকি রয়েছে অভিজ্ঞ এই কোচের নাম।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন