ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা

ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা

ফন্ট সাইজ:

ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবারে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। একই সিনেমা পেয়েছে সেরা ফিচার ফিল্মের পুরস্কার। সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন কার্তিক আরিয়ান ও মাম্মুট্টি।

‘চান্দু চ্যাম্পিয়ন’ ও ‘ভ্রমযুগম’ সিনেমায় অভিনয়ের জন্য তাঁদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ‘আমরণ’ সিনেমার নির্মাতা রাজকুমার পেরিয়াসামি। সেরা বিনোদনমূলক চলচ্চিত্রের পুরস্কার গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’র ঝুলিতে। ‘ক্যাপ্টেন মিলার’ পেয়েছে জাতীয়, সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ প্রচারে সেরা চলচ্চিত্রের পুরস্কার। আঞ্চলিক সিনেমার ক্ষেত্রেও এবারের পুরস্কারে ছিল বৈচিত্র্য। সেরা বাংলা সিনেমা হয়েছে ‘চালচিত্র এখন’। সেরা হিন্দি সিনেমার পুরস্কার পেয়েছে ‘শ্রীকান্ত’। মালয়ালম ভাষায় সেরা হয়েছে ‘ফেমিনিচি ফাতিমা’, তামিলে ‘রায়ান’, তেলুগুতে ‘কমিটি কুরোলো’, কন্নড়ে ‘মিথ্যা’ এবং মারাঠিতে ‘মুক্কাম পোস্ট বোম্বিলওয়াড়ি’।

কারিগরি বিভাগেও একাধিক সিনেমা ও শিল্পী পেয়েছেন স্বীকৃতি। ‘পুষ্পা ২’ পেয়েছে সেরা চিত্রনাট্য ও সেরা পোশাক পরিকল্পনার পুরস্কার। ‘আমরণ’ জিতেছে সেরা আবহসংগীত ও সম্পাদনার পুরস্কার। ‘স্ত্রী ২’ পেয়েছে সেরা কোরিওগ্রাফির স্বীকৃতি। সেরা পুরুষ প্লেব্যাক গায়কের পুরস্কার পেয়েছেন অভয় যোধপুরকর এবং সেরা নারী প্লেব্যাক গায়িকার পুরস্কার পেয়েছেন বৈকোম বিজয়লক্ষ্মী।

সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন সঞ্জয় মিশ্র। সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার যৌথভাবে পেয়েছেন রূপশ্রী ভারকাডি ও সাচানা নামিদাস। নন-ফিচার বিভাগে সেরা চলচ্চিত্র হয়েছে ‘ভাঙ্গার’ এবং সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছে ‘রাম-নামি’। সেরা অ্যানিমেশন চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘টাচড অ্যাজ ওয়াটার’। ২০২৪ সালে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন থেকে ছাড়পত্র পাওয়া সিনেমাগুলো এবারের পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন