‘যুদ্ধের মধ্যেই’ ভূমিকম্পে কাঁপল ইরান

‘যুদ্ধের মধ্যেই’ ভূমিকম্পে কাঁপল ইরান

ফন্ট সাইজ:

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে ভূমিকম্পের উপকেন্দ্রের কাছাকাছি গ্রামগুলোতে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।
এদিনে টানা অষ্টমরাতের মতো ইরানে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। সর্বশেষ মার্কিন বাহিনী রোববার ভোরে ইরানের কেশম দ্বীপ ও বন্দর আব্বাসে মুহুর্মুহু হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন