২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ১ মৃত্যু

২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ১ মৃত্যু

ফন্ট সাইজ:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়লো। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২৪২ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে। মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১০ হাজার ১২ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫ জন, খুলনা বিভাগে ৪০ জন ও ময়মনসিংহ বিভাগে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এক বছরে মৃতদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ জনের। এর মধ্যেই চলতি মাসে ১৫ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফ্রেবুয়ারিতে দুই, মে মাসে একজন ও জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন