দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। শনিবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে স্থানীয় ঝুট (জুট) ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এই অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি নিয়ে বিএনপি ব্যবস্থা নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এমপি বাচ্চুকে শোকজ করল বিএনপি
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
১৮ জুলাই (শনিবার), ২০২৬, ৪ঃ২৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
