সাগরে ডাকাতের গুলিতে জেলে নিহত

ফন্ট সাইজ:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডাকাতের গুলিতে শাহাদত হোছাইন নামের এক জেলে নিহত হয়েছেন। গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শাহাদত (১৭) কক্সবাজারের কুতুবদিয়া এলাকার উত্তর ধুরুং মনছুর আলী হাজিরপাড়ার মৃত মো. বাদশার ছেলে। এছাড়া এ সময় কুতুবদিয়ার পশ্চিমে সাগরে মাছ ধরতে গেলে ডাকাতদের হামলার শিকার হয় জেলেরা। ফিশিং বোট মালিক নাছির উদ্দিন জানান, তার ভাই জসীম উদ্দিনের মালিকানাধীন ফিশিং বোট ২০ জন মাঝিমাল্লাসহ সাগরে মাছ ধরতে গেলে গত বুধবার ২টার দিকে ডাকাতের হামলার শিকার হয়। এসময় ডাকাতের দল বোটে উঠতে না পেরে গুলি ছোঁড়ে। গুলিতে শাহাদত মারাত্মক আহত হলে রাত সাড়ে ১১টার দিকে উপকূলে বোটফেরত এসে কুতুবদিয়া হাসপাতালে নেয়া হলে ডা. চিকিৎসক তাকে মৃত বলে জানান। কুতুবদিয়া থানার ওসি মো. মাহবুবুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন