অনেক আলোচনা ও গুঞ্জনের পর অবশেষে দলবদল করলেন অভিনেত্রী কোয়ের মল্লিক। কংগ্রেস ছেড়ে বিজেপি’র সঙ্গে মিটিং করেছেন তিনি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরই ভাঙন দেখা দিয়েছে দলটিতে। একে একে অনেকেই টিএমসি থেকে ইস্তফা দিয়ে ভিড়ছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও নামসর্বস্ব দলে। এরই ধারাবাহিকতায় এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন ঢালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।
বৃহস্পতিবার দিল্লিতে উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগের পরই বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন এই অভিনেত্রী। এর আগে এই বিজেপি কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরেই টিএমসি’র ২০ লোকসভা সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়াতে (এনসিপিআই) যোগ দিয়েছিলেন। চলতি মাসে রাজ্যসভার তিন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে যোগদানের পর তিনজনকেই মনোনয়ন দিয়ে রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি।
এবার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কোয়েলের সাক্ষাতের পরই তৈরি হয়েছে জল্পনা। তবে কি এই তারকা রাজনৈতিকও বিজেপিতে যোগ দিচ্ছেন! সুখেন্দুদের মতো তাকেও কি রাজ্যসভায় পাঠাবে বিজেপি- এমন প্রশ্ন জেগেছে রাজনৈতিক মহলে। গত ফেব্রুয়ারি মাসে রাজ্যসভার সাংসদ হওয়ার পরে একবারও সংসদের কোনো অধিবেশনে যোগ দেয়া হয়নি কোয়েলের। জানা গেছে, বিজেপিতে যোগদানের বিষয়টি দ্রুতই আনুষ্ঠানিকভাবেও জানাবেন কোয়েল।
