বিচারহীন ও উপেক্ষিত মানুষের জীবনের না বলা গল্পে নাট্যদল তাড়ুয়ার নাটক ‘আদমসুরত’র চারটি নতুন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ২৩ ও ২৪শে জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দেখা যাবে নাটকটি।
দুইদিনই বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টায় নাটকটির দুইটি করে প্রদর্শনী হবে। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। অনলাইন ছাড়াও ফোনে নাটকটির অগ্রিম টিকিট বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। প্রদর্শনীর দিন হল কাউন্টারেও টিকিট পাওয়া যাবে।
আরও পড়ুন:
‘বিশ্বাস করি সঠিক বিচার পাবো’
