নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে পোশাকশ্রমিকের মৃত্যু

নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে পোশাকশ্রমিকের মৃত্যু

ফন্ট সাইজ:

নেত্রকোণা পৌর শহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মুহিদ খান রিফাত (২২)। তিনি মোহনগঞ্জ উপজেলার বড় পাইকুড়া গ্রামের মঈনুল কবীর খানের ছেলে। ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

নিহতের মামা লিলু মড়ল জানান, ছুটি নিয়ে ট্রেনে করে রিফাত বাড়ি ফিরছিল। ভোরের দিকে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পারেন, ট্রেনের চাকায় কাটা পড়ে মারা গেছে।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, ট্রেনের চাকায় কাটা পড়ে রিফাত ছিটকে রেলপথের পাশের একটি ডোবায় পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নেত্রকোণা মডেল থানার এসআই মো. আকমল জানান, মরদেহ ঘটনাস্থলে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে মরদেহ গ্রহণ করবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন