জুলাই আন্দোলনের চেতনা ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের আহ্বান

ফন্ট সাইজ:

ফরিদপুরের সদরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় জুলাই শহীদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের রক্তের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখবেন বলে উল্লেখ করেন। তারা বলেন, জুলাই শহীদদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ছাড়া আগামী নতুন প্রজম্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ তুলে ধরতে হবে। তবে উপস্থিত অনেক জুলাইযোদ্ধা আক্ষেপ করে বলেন, যে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জুলাই যুদ্ধ হয়েছিল আমরা এখনো সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা পাইনি। তারা আরও বলেন, এই দেশে আর যেন কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়। জুলাই নিয়ে যারা সোস্যাল মিডিয়ায় কটাক্ষ করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সদরপুর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন শাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচি মজুমদার, নির্বাচন কমিশনার মো. মঞ্জুর হোসেন খান, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রনেন্দ্র রায় চৌধুরী, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কাজী বদরুজ্জামান, জামায়াতে ইসলামীর আমীর দেলোয়ার হাওলাদারসহ জুলাইযোদ্ধারা। শেষে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন