গাজীপুরের বোর্ডবাজারে একটি কারখানার গুদামে আগুন লেগে মালামাল পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, ভোর সাড়ে ৫টার দিকে বোর্ডবাজারে মুনসুর প্লাজায় ষষ্ঠতলা ভবনের তৃতীয় তলায় গ্লোব সেফটি কারখানার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ভোগড়া বাইপাস মডার্ন ফায়ার সার্ভিস, গাজীপুর, টঙ্গীসহ আশপাশের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে তাদের প্রচেষ্টায় সোয়া দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গাজীপুরে আগুনে পুড়লো গুদামের মালামাল
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১৭ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
