টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় আল-আমিন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কালিহাতীর কামার্থী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন উপজেলার হাসপাতাল পাড়া গ্রামের মোহাম্মদ আরিফের ছেলে। স্থানীয়রা জানায়, বল্লা থেকে কালিহাতীগামী একটি মোটরসাইকেল কামার্থী বাসস্ট্যান্ডে পৌঁছালে পথচারী সাদেক আলীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলচালক আল-আমিন ও আরোহী সোহাগ (১৬) ও পথচারী সাদেক আহত হন। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুস ছালাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবক নিহত
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
১৭ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
