জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সঙ্গে ছাত্রদল কখনো বেইমানি করবে না: ছাত্রদল সভাপতি

ফন্ট সাইজ:

শহীদ আবু সাঈদের সমাধিস্থলে শপথ নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সঙ্গে ছাত্রদল কখনো বেইমানি করবে না। জুলাই শহীদদের রক্তের প্রতিশোধ নিতে ছাত্রদল সর্বদা প্রস্তুত থাকবে। বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন। তিনি বলেন, আবু সাঈদ শুধু জুলাই-আগস্ট অভ্যুত্থানে জন্ম নেয়া কোনো বীর নয়, আবু সাঈদের মধ্যে স্বৈরাচারবিরোধী, ফ্যাসিবাদবিরোধী ও বাংলাদেশপন্থি লড়াইয়ের মানসিকতা আগে থেকেই ছিল। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন আবু সাঈদের এই অবদানকে আমরা স্মরণে রাখবো। বিএনপি সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে রাকিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি রক্ষা করেছেন। তিনি ইতিমধ্যেই শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। ১৯৭১ সালে গণহত্যার সঙ্গে জড়িতদের শাস্তির রায় কার্যকর হতে যুগের পর যুগ লেগে গেছে। কিন্তু আমরা আশ্বস্ত হয়েছি বিএনপি সরকার অতি দ্রুত সময়ের মধ্যে চাঞ্চল্যকর আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করতে সক্ষম হয়েছে এবং অন্যান্য মামলাগুলো প্রক্রিয়াধীন রয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী যে, রায় কার্যকরের মাধ্যমেও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বিএনপি সরকার। তিনি আরও বলেন, জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে জড়িত আসামিরা যেন আইনের ফাঁক-ফোকড় দিয়ে বেরিয়ে আসতে না পারে সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা কখনো জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্রদল কখনো বেইমানি করবে না। তাদের রক্তের প্রতিশোধ নেয়ার জন্য আমরা জাগ্রত থাকবো। খুনি হাসিনা এবং তার দোসর সন্ত্রাসী ছাত্রলীগের বিচারের দাবি নিয়ে আমরা সব সময় মাঠে থাকবো।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন