মমতার হাত ছাড়লেন কোয়েল মল্লিক, সাংসদ পদে ইস্তফা

ফন্ট সাইজ:

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেস। একাধিক বিধায়ক, লোকসভা ও রাজ্যসভার সাংসদরা শিবির বদল করেছেন। তৃণমূল কংগ্রেসের চতুর্থ রাজ্যসভা সাংসদ হিসেবে অভিনেত্রী কোয়েল মল্লিক পদত্যাগ করেছেন। প্রায় প্রতিদিনই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গীহীন হয়ে পড়ছেন গত বুধবার মমতার দীর্ঘদিনের সহযোদ্ধা ও বিধায়ক মদন মিত্র মমতার হাত ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন। আরেক সাবেক তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস চট্টোপাধ্যায় মমতার দল ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিচ্ছেন এর আগে মমতার স্নেহের অনুব্রত মল্লিক ও দলৈর সব পদ ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দিয়েছেন।
সংসদের রাজ্যসভা থেকে এর আগে তৃণমূল কংগ্রেসের তিনজন সাংসদ পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভায় প্রার্থী হয়েছেন। এবার কোয়েল মল্লিক তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দিয়েছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন কোয়েল। তার পরেই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন তিনি। সম্প্রতি ভূপেন্দ্রের হাত ধরেই তৃণমূলের ২০ জন লোকসভা সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া বা এনসিপিআই-তে যোগ দিয়েছিলেন। চলতি মাসে রাজ্যসভার তিন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাদের তিন জনকেই রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি। এ বার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কোয়েলের সাক্ষাতের পরেই জল্পনা, তবে কি তিনিও বিজেপিতে যাচ্ছেন।
এদিকে সঙ্গীহীন মমতা বন্দ্যোপাধ্যায় কোয়েলের পদত্যাগের পরেই ঘোষণা করেছেন,, ‘‘ইডি, সিবিআই বা বিজেপি বিভিন্ন রকম চাপের মুখে যাদের যাওয়ার আছে, তাদের অনুরোধ করছি ২১ জুলাইয়ের আগে চলে যান। লোটাকম্বল নিয়ে চলে যান।’’
বিজেপিকে কটাক্ষ করে তিনি যোগ করেন, ‘‘ক্ষমতার জোরে দলের নামও পরিবর্তন করা যায়, কিন্তু তার ভাবনা, লক্ষ্য, দৃষ্টিভঙ্গি বদল করা যায় না।’’


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন