উত্তরায় বাসের ধাক্কায় দুই সাংবাদিক নিহত

ফন্ট সাইজ:

রাজধানীর উত্তরায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনের বিআরটি লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু (৫০) ও সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান (৪০)। রবিউলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। বাবার নাম মো. শিহাব উদ্দিন মোল্লা। সাকিবুলের গ্রামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলায়। তার বাবার নাম মো. নুর ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সাংবাদিক উত্তরা প্রেস ক্লাবে বড় পর্দায় ম্যাচটি দেখেন। ম্যাচ শেষে তারা মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। বিআরটি লেন দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে দূরপাল্লার একটি বাস মোটরসাইকেলটিকে জোরে ধাক্কা দেয়। এ ঘটনায় দু’জনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে উত্তরা মা ও শিশু হাসপাতালে নেয়া হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন