আবু সাঈদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল

ফন্ট সাইজ:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি আমির হোসেন ও সুজন চন্দ্র। একই সঙ্গে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান চৌধুরী ওরফে আকাশও নিজ নিজ সাজা চ্যালেঞ্জ করে আপিল করেছেন।

গতকাল আসামিদের আপিলের বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন আইনজীবী এডভোকেট আজিজুর রহমান দুলু। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ৩ বছরের সাজাপ্রাপ্ত আনোয়ার পারভেজ আপেলের পক্ষের ছিলেন। তবে রায়ে ট্রাইব্যুনাল জানিয়েছে, আনোয়ার পারভেজের ৩ বছরের সাজা তিনি ইতোমধ্যে কারাগারে কাটানো সময়ের সঙ্গে সমন্বয় করে ভোগ করা হয়েছে বলে গণ্য হবে। আইনজীবী দুলু বলেন, আবু সাঈদ হত্যাকাণ্ডে তার মক্কেলদের সম্পৃক্ততার বিষয়ে প্রসিকিউশন আদালতে সন্দেহাতীতভাবে কোনো নির্ভরযোগ্য সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি। সে কারণে আসামিদের খালাস চেয়ে আপিল করা হয়েছে। আইনজীবী দুলু বলেন, মামলার আলামত হিসেবে জব্দ করা আবু সাঈদের গেঞ্জিতে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। ট্রাইব্যুনালে দাখিল করা সেই পোশাকেও প্রসিকিউশন গুলির চিহ্ন দেখাতে পারেনি বলে তিনি দাবি করেন। এছাড়া আবু সাঈদের শরীরে গুলির প্রবেশ (এন্ট্রি) ও বের হওয়ার (এক্সিট) কোনো ছিদ্র ছিল না এবং শরীরের ভেতরে গুলি আটকে ছিল এমন কোনো প্রমাণও প্রসিকিউশন উপস্থাপন করতে পারেনি বলেও তার দাবি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন