'খেলতে চায়না কেউ'

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে তোপ টুখেলের

ফন্ট সাইজ:

ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, ইংল্যান্ডের কোনো খেলোয়াড়ই এই ম্যাচ খেলতে আগ্রহী নন, একই অবস্থা ফ্রান্স শিবিরেও।

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় ইংল্যান্ডের। অন্য সেমিফাইনালে পরাজিত হয় ফ্রান্স। ফলে এখন দুই দল মুখোমুখি হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে টুখেল বলেন, কোনো খেলোয়াড়ই এই ম্যাচ খেলতে চায় না। আমরা শতভাগ চেয়েছিলাম ফাইনালে উঠতে। এখন এই ম্যাচ খেলা মানসিকভাবে কঠিন। তিনি আরও জানান, তার বিশ্বাস ফ্রান্সের খেলোয়াড়দের অনুভূতিও একই রকম।

টুখেলের মন্তব্যের পর আবারও বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের প্রয়োজনীয়তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের মতে, ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গের পর এমন ম্যাচে খেলোয়াড়দের অনুপ্রাণিত রাখা কঠিন, আর ব্যস্ত মৌসুমের মধ্যে অতিরিক্ত একটি ম্যাচ খেলাও তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন