দেশজুড়ে রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ সেবা চালু

দেশজুড়ে রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ সেবা চালু

ফন্ট সাইজ:

রবি আজিয়াটা পিএলসি দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকদের কাছে আরও দ্রুত সেবা পৌঁছে দিতে পরিবেশবান্ধব যাতায়াত উদ্যোগ সম্প্রসারণ করেছে। মাঠপর্যায়ের কর্মীদের জন্য বৈদ্যুতিক ‘রবি সুপার বাইক’ সেবা ৬৪ জেলার ৪৫৮টি উপজেলা ও থানা এলাকায় চালু করেছে। এ উদ্যোগের লক্ষ্য হলো টেকসই যাতায়াত ব্যবস্থাকে উৎসাহিত করা, ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার সক্ষমতা বাড়ানো এবং শক্তিশালী বিতরণ নেটওয়ার্ক নিশ্চিত করা।

এ প্রসঙ্গে রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, রবি সুপার বাইক আমাদের টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে আমরা পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের আরও দ্রুত ও নির্ভরযোগ্য সেবা দিতে পারছি। তিনি বলেন, উদ্ভাবন ও পরিবেশের প্রতি দায়িত্বশীল থাকা এবং দেশের সব মানুষের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে রবি সুপার বাইকের সংখ্যা বাড়ানো হয়েছে। এটি পরিবেশের টেকসই সুরক্ষা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে রবির দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন