পাবনায় লাশবাহী এম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষ শিশুসহ নিহত ৩

পাবনায় লাশবাহী এম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষ শিশুসহ নিহত ৩

ফন্ট সাইজ:

পাবনার আতাইকুলায় লাশবাহী এম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ বুলু খাতুন (৫৭), এম্বুলেন্সের চালক রাজু সেখ ও নাছির। এ ছাড়া আহত হয়েছেন রেজাউল (৬০), রেজাউলের স্ত্রী নাজমিন (৫৫) ও নাহিদ (১৬)। জানা যায়, পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের কেয়া (১৪) নামের এক কিশোরী পেটের ব্যথায় ছটফট করতে থাকে। পরে বুধবার রাতে তাকে পাবনা সদর হাসপাতালে নিলে অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেথানে চিকিৎসারত অবস্থায় কেয়া মারা যান।

পরে তার স্বজনরা লাশ নিয়ে এম্বুলেন্সে বাড়ি ফেরার সময় সড়াডাঙ্গী কড়ইতলা নামকস্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী যাত্রীবাহী ‘পাবনা এক্সপ্রেস’ বাসের সঙ্গে লাশবাহী এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত কেয়ার নানি মাহমুদপুর গ্রামের ছলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন ও এম্বুুলেন্সের চালক পাবনা সদরের উত্তরশালগারিয়ার জামালের ছেলে রাজু নিহত হয়। গুরুতর আহত কেয়ার ছোট ভাই নাছিরকে রাজশাহী হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ছাড়া আহত হয়েছেন রেজাউল, তার স্ত্রী ও কেয়ার আরেক ভাই নাহিদ। এদিকে একই পরিবারের ৩ জনের মৃত্যুতে মাহমুদপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মাধপুর হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন