বরিশাল যাচ্ছেন ডা. শফিকুর রহমান

১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

বরিশাল যাচ্ছেন ডা. শফিকুর রহমান

ফন্ট সাইজ:

আগামীকাল ১৮ই জুলাই বরিশালে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এটি তার বরিশালে প্রথম সফর। শনিবার দুপুর ২টায় বরিশালের হেমায়েদ উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও যোগাযোগ ব্যবস্থাসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ডা. অলি আহমদ বীর বিক্রমসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন