তাড়াশে দুই শিক্ষকের সংবাদ সম্মেলন

তাড়াশে দুই শিক্ষকের সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের তাড়াশে কাবিটা ও কাবিখা প্রকল্পের কমিটিতে না থাকলেও অর্থ আত্মসাতে জড়িত থাকার ‘মিথ্যা’ সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দুই শিক্ষক। বৃহস্পতিবার সকালে তাড়াশ পৌর সদরের রাজবাড়ী মহল্লায় তাড়াশ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিএনপি নেতা আব্দুল কাদেরের বাস ভবনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, তাড়াশ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বিএনপি নেতা আব্দুল কাদের।

লিখিত বক্তব্যে জানান, উপজেলার বারুহাস ইউনিয়নের চকমির্জাপুর জামে মসজিদ সংস্কারে সম্প্রতি কাবিখার এক লাখ ৪৪ হাজার টাকা বরাদ্দ পায়। কাবিটার বরাদ্দ পায় একই ইউনিয়নের মনোহপুর গ্রামের ঈদগাহের প্রাচীর নির্মাণের জন্য দুই লাখ টাকা। সে বরাদ্দের কাজ চলমান আছে। তারপর এ নিয়ে আমাকে ও মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি সংবাদ মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। যা সত্য নয়। তিনি আরও বলেন, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম ওই দু’টি প্রকল্পের কমিটির কোনো সদস্যও নন। পাশাপাশি তারা প্রকল্পের টাকা উত্তোলন বা দু’টি ধর্মীয় প্রতিষ্ঠানে যে কাজ করা হয়েছে তার সঙ্গে ন্যূনতম সম্পৃক্ততা নাই। তারপরও তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে সংবাদ পরিবেশন করে তাদের হেয় প্রতিপন্ন এবং সম্মানহানি করা হয়েছে। এহেন মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ভুক্তভোগী দুই শিক্ষক। এ সময় উপস্থিত ছিলেন চকমির্জাপুর জামে মসজিদ প্রকল্পের সভাপতি সাখাওয়াত হোসেন, আব্দুস সাত্তার, মনোহরপুর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. আব্দুল্লাহ শাহীন, ইয়াছিন আলী, শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন